রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

১৯ জুনের মধ্যে ৪৪ আমলাকে অপসারণের আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৪৪ জন বিতর্কিত আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’। 

এ কর্মসূচি পালনের এক পর্যায়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে আমলা অপসারণে ফের ১৬ দিনের আলটিমেটাম দিয়েছে প্লাটফর্মটি। সংগঠনটির দাবি, এই আমলারা শেখ হাসিনার ঘনিষ্ঠ দোসর এবং প্রশাসনে ‘স্বৈরাচারী প্রভাব’ বিস্তার করছেন। 

মঙ্গলবার (৩ জুন) বেলা পৌনে ১২টার দিকে শাহবাগ থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করে জুলাই ঐক্যের সংগঠকেরা।

দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে পুলিশের বাধার সম্মুখীন হয় মিছিলটি। 
 
এ সময় পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষা ভবনের সামনে গেলে ফের বাধার মুখে পরে ‘জুলাই ঐক্য’। তখন ছাত্রজনতাকে নিয়ে সচিবালয়ের রাস্তার মুখে অবস্থান নেয় তারা। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করে জুলাই ঐক্যের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন প্লাটফর্মটির অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের, প্লাবন তারিক, বোরহান মাহমুদ ও ইসরাফিল ফরাজী। 

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তারা। বৈঠকে সচিব বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩০ জন সচিবকে বদলি করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সচিবদের অপসারণের বিষয়টি জনপ্রশাসন বিষয়ক কমিটি দেখে। যেখানে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও রয়েছেন। 

বৈঠক চলাকালে সাতক্ষীরা জেলায় ২০১৩-১৪ সাল পর্যন্ত বাসাবাড়ি ও স্থাপনায় বুলডোজার চালানো সাবেক ডিসি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব নাজমুল আহসানের বিষয়টি নিয়ে জুলাই ঐক্যের প্রতিনিধিগণ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে দৃষ্ট আকর্ষণ করলে তিনি বলেন, জনপ্রশাসন বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করে তাদের বিষয়টি অবহিত করার জন্য। তাহলে আশা করা যায় এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।  

জুলাই ঐক্য সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠকের শেষ পর্যায়ে আগামী ১৯ জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে প্লাটফর্মটির প্রতিনিধিরা তার নিকট সচিব নাজমুল আহসানসহ ৪৪ স্বৈরাচারের দোসর সচিবের তথ্য তুলে দেন।

এতে তারা আগামী ১৯ জুন পর্যন্ত সময় বেঁধে দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ