বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আবরার ফাহাদের ভাইকে ছাত্র ইউনিয়ন নেতার প্রাণনাশের হুমকি, থানায় জিডি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দু’জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (ডিজি) করা হয়েছে। 

শুক্রবার বিকাল ৫টায় শাহবাগ থানায় জিডি করেন নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। সাংবাদিকদের তিনি জানান, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকে বৈধতা দেয়ার চেষ্টা করছে একটি মহল। যার কারণেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এমন হুমকি দিয়েছেন তারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন এই বুয়েট শিক্ষার্থী। এ সময় নিজের এবং তার পরিবার নিয়ে শঙ্কার কথা জানান তিনি। 

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ শাহবাগ থানায় একটি জিডি করেছেন। আমরা জিডিটি সাইবার ক্রাইমে পাঠিয়ে দেব। তারা এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবে।

এর আগে, গত ২৭ মে আওয়ামী লীগ আমলের একটি রায় নিয়ে ফেসবুক পোস্ট দেন আবরার ফাহাদের ছোট ভাই। সেই পোস্ট শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ঢাকা মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। এরই পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ