রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটির দাবি এজেন্ট অ্যাসোসিয়েশনের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন।

আজ শনিবার বাংলাদেশ নিউজ পেপারস সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া পত্রে এ দাবি জানায় সংগঠনটি।

এতে বলা হয়, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সকল সংবাদপত্র আমরা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিক্রয় ও বিপণন করে আসছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বর্তমানে প্রিন্ট মিডিয়া শিল্প চরম সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে।

বৈশ্বিক মহামারি করোনার সময় পত্রিকার সার্কুলেশন নিচে নেমে আসে এবং পরবর্তীতেও তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এ পত্রে আরো বলা হয়, সংবাদপত্র বিপণনের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন’-এর সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় ঢাকা থেকে প্রকাশিত সকল জাতীয় সংবাদপত্র পাঠকের নিকট পৌঁছে দিয়ে আসছি। তবে বাস্তবতা হলো, তথ্যপ্রযুক্তির এই যুগে প্রিন্ট বা ছাপানো পত্রিকার প্রতি মানুষের আগ্রহ কমেছে। অনেক সংবাদপত্র সেবী (হকার) ও সংবাদপত্র এজেন্ট এই পেশা ত্যাগ করছেন, আর যারা রয়েছেন তারাও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

পত্রিকার চাহিদা কমে যাওয়ায় সংবাদপত্র বিক্রেতারা (হকার) ঈদের পর কম পক্ষে তিন দিনের আগে আসে না।
‘অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, যদি ঈদ আগামী ৭ জুন হয় তাহলে ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত আর ঈদ ৮ জুনে অনুষ্ঠিত হলে ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত ছুটি কার্যকর করার জন্য আপনার সু-মর্জি কামনা করি।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ