রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

কুতুবখালী খাল পরিষ্কার, পরিবেশবান্ধব নগরীর দাবিতে মানববন্ধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুতুবখালী খালের ময়লা অপসারণ ও পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার প্রতিবাদে এবং যাত্রাবাড়ীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার দাবিতে আজ ১৭ মে রাজধানীর যাত্রাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, “স্বৈরাচার আমলেও যাত্রাবাড়ী যেমন অনুন্নত ছিল, বর্তমানেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এক সময়ের জুলাই গণঅভ্যুত্থানের রণক্ষেত্র যাত্রাবাড়ী আজ উন্নয়ন বৈষম্যের শিকার। আমরা আর এই বৈষম্য মেনে নেব না।”

বক্তারা আরও বলেন, কুতুবখালী থেকে ধোলাইপাড় পর্যন্ত খালের ময়লা পরিষ্কার ও সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এই অঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহ বিন হাবিবি, সংগঠক এম. হাসিবুল ইসলাম, মিডিয়া সেল সমন্বয়ক তারিক আল হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ