বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানী শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে।

শনিবার (১০ মে) বেলা তিনটার পর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা। 

সরেজমিনে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শাহবাগে আসছেন। সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে এই গণজমায়েতে অংশ নিতে দেখা যায়।

গণজমায়েতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সারজিস আলম সবার উদ্দেশে বলেছেন, আজকে এক মাইক থেকে এক লক্ষ্যে কর্মসূচি পালিত হবে। কেউ ভিন্ন মাইক ব্যবহার করবেন না।

এসময় ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে', 'লীগ ধর, জেলে ভর', 'ব্যান ব্যান, আওয়ামী লীগ', 'দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক', 'এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়', 'আওয়ামী লীগের নিবন্ধন, বাতিল কর করতে হবে', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা'সহ নানা স্লোগান শোনা যায় ৷

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হাসনাত আবদুল্লাহর আহ্বানে গত বৃহস্পতিবার রাতভর ও পরদিন শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়।

এনসিপি ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা সেখানে যোগ দেন। পরে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মিন্টো রোডের মোড়ে ফোয়ারার সামনে তৈরি মঞ্চে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়। সেখানে এনসিপির নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন। বিভিন্ন ইসলামপন্থী ছাত্রসংগঠনের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা কয়েকটি প্ল্যাটফর্মের নেতারাও সেখানে বক্তব্য দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ