রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

লালবাগে হেফাজতের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে রাজধানীর লালবাগে মিছিল করেছে সংগঠনটির ঢাকা দক্ষিণ মহানগর লালবাগ জোন। আজ মঙ্গলবার আসরের নামাজের পর লালবাগ শাহী মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল গোর-এ-শহীদ মাজার ও পলাশী মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

মিছিলে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম লালবাগ জোনের সভাপতি মাওলানা জুবায়ের। তিনি বলেন, “মুফতি আমিনীর জীবদ্দশায় সরকার নারী নীতি বাস্তবায়নের চেষ্টা করেছিল, কিন্তু তাঁর বলিষ্ঠ আন্দোলনের মুখে তা স্থগিত হয়। এখন তার অনুপস্থিতিতে আবার সেই নীতি বাস্তবায়নের চেষ্টা চলছে, কিন্তু আমরা তা হতে দেব না।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা নাসিরুদ্দিন, মুফতি সাইফুল্লাহ হাবিবী, মুফতি ইরফান, ও মাওলানা তালহা লালবাগ।

মুফতি সাইফুল্লাহ হাবিবী বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিতে চাই, হেফাজতের পরামর্শ ছাড়া এই দেশ চলবে না। বাংলাদেশ আলেম-উলামার দেশ, এখানে কোনো বিদেশি এজেন্টের বাস্তবায়ন সম্ভব নয়।”

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে ঘিরে সারাদেশে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উজ্জীবিত মনোভাব পরিলক্ষিত হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ