রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অলটারনেটিভস (ইআরডিএ) এর উদ্যোগে ও নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, গ্লোাবাল ল থিংকার্স সোসাইটি’র সহযোগিতায় এ মানববন্ধন হয়। এতে সুশীল সমাজ, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এ সময় দ্রব্যমূল্য বেড়ে যায়। এতে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। তাই সাধারণ মানুষের কষ্ট লাগবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও ব্যসায়ীদের সমন্বয়ে সিন্ডিকেট ও মজুতদারি ব্যবস্থা ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রী পরিষদের সভায় দ্রব্যমূল্য কমানোর নির্দেশ দেন এবং সচিবদের সভাতেও তিনি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখার কথা বিশেষভাবে উল্লেখ করেন। কিন্তু দুঃখের বিষয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এখনও থামেনি। 

ইআরডিএ- এর সাধারণ সম্পাদক মো. মনির হোসেন চৌধুরী’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ, গেরিলা মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এসএম শফিকুল ইসলাম, জিএলটিএস এর নির্বাহী সদস্য এম জি শামছ খান ও ইআরডিএর ট্রেজারার সৈয়দ মোসাদ্দেক হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব (অব.) ইকরামুল হক, কবি ও লেখক রাকিবুল রকি, ইআরডিএ-র নির্বাহী পরিচালক সৈয়দা নুরুন নাহার, পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান, সঞ্জয় দাস, জিয়াউল হক, চন্দ্র শেখর দাশ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ