রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

‘শরীফার গল্প’ বাতিলের দাবিতে রাজপথে ঢাকা কলেজের শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার শরীফ থেকে শরীফা অধ্যায় বাতিলের দাবিতে পথে নেমেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় কলেজের মূল ফটকের সামনে ‘ঢাকা কলেজ ছাত্র সমাজ’ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের স্নাতক-স্নাতকোত্তর শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, দেশের নতুন শিক্ষাক্রমে একটি প্রশ্নবিদ্ধ বিষয়কে সামনে আনা হয়েছে। দেশ, জাতি এবং তরুণ সমাজকে ধ্বংস করার জন্য এসব বিষয়ের প্রবর্তন করা হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, আমরা দেখেছি, ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনা করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়েছে। এমন সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন।

এসময় শিক্ষার্থীদের ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

প্রতিবাদ সমাবেশের প্রধান সমন্বয়ক নাজিম-উ-সাকিব বলেন, ট্রান্সজেন্ডার ও সমকামিতা বাংলাদেশে বৈধ নয়। কিন্তু একটি চক্র বিশেষ ভাবে উঠে পড়ে লেগেছে এসব কার্যক্রমকে বৈধ করার জন্য। আমাদের দেশের ভবিষ্যৎ আমরা নষ্ট হতে দিতে পারিনা।

তিনি আরও বলেন, এসব বিষয় প্রতিবাদ করার কারণে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে ববিষ্কার করা হয়েছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই।

প্রতিবাদ সমাবেশের প্রধান সমন্বয়ক বলেন, সরকারকে এসব বিষয়ে স্পষ্ট বক্তব্য জানান দিতে হবে। এরপরও যদি আবারও সমকামিতা এবং লিঙ্গান্তরের এ বিষয়গুলোকে কেউ ছড়িয়ে দেয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আবারো রাজপথে নামার হুশিয়ারি দেন এই শিক্ষার্থী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ