রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

কারওয়ান বাজার বস্তিতে আগুন, ২ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজার রেললাইনসংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রয়েছে। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। 

নিহতদের মধ্যে একজন শারমিন। অপর জন তাঁর ছেলে বলে জানা গেছে। দগ্ধরা হলেন- নাজমা বেগম (২৫)ও তাঁর শিশু সন্তান নজরুল ইসলাম (৪)। তাঁদের  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 
দগ্ধ নাজমা বেগম নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার দাসপাড়া ফকির বাড়ি গ্রামের ওমর ফারুকের স্ত্রী।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নাজমা বেগম ২৪ শতাংশ দগ্ধ ও তাঁর ছেলে ধোঁয়ায় অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। 

ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে।

পরে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে ১৩ ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নারীরসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুইজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। 
তিনি বলেন, ওই বস্তিতে প্রায় ৩০০ ঘরের অধিকাংশই পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ