রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

আতশবাজি ও ফানুস বন্ধের দাবি সচেতন নাগরিকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ইংরেজি নতুন বছরের প্রাক্কালে আতশবাজি ফুটানো ও ফানুস উড়ানো বন্ধের দাবি জানিয়েছে সচেতন নাগরিকবৃন্দ। সেইসঙ্গে তারা আইনের প্রয়োগ নিশ্চিত করা ও জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে পিপলস ফর এনিমেল ফাউন্ডেশনের (পিএডাব্লিউ) আয়োজনে আতশবাজি বন্ধ করুন-আতশবাজি হাজারও মৃত্যুর কারণ শিরোনামে এক মানববন্ধন থেকে এসব দাবি জানান তারা।

পিপলস ফর এনিমেল ফাউন্ডেশনের (পিএডাব্লিউ) সদস্য রাকিবুল হক এমিল বলেন, প্রতি বছর আনন্দের নামে যে আতশবাজি ফুটিয়ে উচ্চ শব্দ তৈরি করা হয় এ থেকে আমরা মুক্তি চাই। যারা আতশবাজি ফুটান তারাও কিন্তু নগরীর নাগরিক। তাদেরও পরিবারের কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়। তারাও চায়, তাদেরও দাবি। কিন্তু তারা কেয়ারলেস থাকে। যখন আমরা আনন্দ বিনোদন করি তখন যেনো অন্যের কথা মাথায় রাখি, সংবেদনশীল হই। এটাই আমাদের বড় চাওয়া। কারণ বিকট শব্দে আনন্দ প্রকাশ করা বর্বরতা। এই বর্বরতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।  

মানববন্ধনে বক্তারা বলেন, আপনি যদি আপনার সন্তানকে আতশবাজি ও ফানুস কিনে না দেন তাহলে তো সে এসব ফুটাতে ও ওড়াতে পারবে  না। এতে আপনার টাকা বেঁচে যাবে। এসময় বক্তারা সরকারের কাছে আবেদন জানান, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যে কোটি কোটি টাকার আতশবাজি আমদানী করা হয়, সেটা যেনো অবিলম্বে বন্ধ করা হয়। আতশবাজি আমদানীর টাকাটা দিয়ে আমরা অন্য ভালো কাজে ব্যয় করতে পারি। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ