সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জের নাম ব্যবহার করে ফেসবুক ও মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

শনিবার (৮ আগস্ট) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জের নাম ব্যবহার করে ফেসবুক ও মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এসব যোগাযোগে ‘অনুদান প্রদান করা হবে’—এমন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

এ ধরনের প্রতারণামূলক যোগাযোগে বিভ্রান্ত না হতে এবং কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। কেউ এমন কোনো যোগাযোগ পেলে বা প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা করলে দ্রুত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি প্রতারণার বিষয়ে অন্যদেরও সতর্ক করতে আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সচেতনতামূলক শেয়ারও অন্য কাউকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ হলো প্রতিষ্ঠানটির নির্ধারিত ফেসবুক পেজ। এর বাইরে প্রতিষ্ঠানের নামে অন্য কোনো ফেসবুক পেজ নেই। তাই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পরিচালিত অন্য কোনো পেজ, আইডি কিংবা ব্যক্তিগত নম্বর থেকে অনুদান বা অর্থসংক্রান্ত কোনো প্রস্তাব এলে তা বিশ্বাস না করার জন্য সতর্ক করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ