রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি নৌবাহিনী আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ঢাকা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটক করা আইনের গুরুতর লঙ্ঘন।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলকে অবিলম্বে নিঃশর্তভাবে আটক সব মানবিক কর্মী ও অ্যাক্টিভিস্টদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের উচিত গাজার বেসামরিক জনগণের জন্য বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা এবং মানবিক অবরোধ তুলে ফেলা। বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনের সঙ্গে অবিচল সংহতি বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ফ্লোটিলাটি প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত। এটি গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী মানবাধিকারকর্মী ও রাজনীতিকরা অংশগ্রহণ করেছেন। এতে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। নৌবহরের লক্ষ্য ছিল ইসরায়েলের গাজার ওপর আরোপিত সামুদ্রিক অবরোধ ভাঙা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ওপর ইসরায়েলের অবরোধের কারণে ইতোমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে। গত বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার বহরে থাকা নৌযানগুলো আটক করতে শুরু করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ