শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের সরকারি বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক কয়েকজন উপদেষ্টা।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

সাবেক প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ড. ফাওজুল কবির খানের আয়োজনে একটি মনোরম ইফতার ও নৈশভোজ। ড. খান এবং তার পরিবার আগামীকাল তাদের মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন।

শফিকুল আলমের শেয়ার করা ছবিতে ওই সময়ের অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দেখা যায়। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

পোস্টে বিস্তারিত আর কিছু উল্লেখ না থাকলেও এটি স্পষ্ট যে, মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে যাওয়া উপলক্ষ্যে ড. ফাওজুল কবির খান একটি ‘গেট টুগেদার’ বা বিদায়ী সৌজন্য সভার আয়োজন করেছিলেন। সেখানে সাবেক সহকর্মীরা একত্রিত হয়ে ইফতার ও নৈশভোজে অংশ নেন।

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ