শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

শিল্পী আহনাফ খালিদের অবস্থা উন্নতির দিকে, বিশেষ দোয়ার আবেদন কলরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কলরবের জনপ্রিয় শিল্পী আহনাফ খালিদ

|| হাসান আল মাহমুদ ||

জনপ্রিয় শিল্পীগোষ্ঠী কলরবের আহনাফ খালিদ লাইফের শারিরীক অবস্থা এখন উন্নতির দিকে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখন স্বাভাবিক নিঃশ্বাস চলছে। ডাক্তার তাকে পরীক্ষামূলক জিজ্ঞাসা করেছেন কেমন আছো? ও বলেছে আলহামদুলিল্লাহ। আহনাফ খালিদ ডাক্তারের সাথে হালকা কথা বলেছেন।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধায় কলরবের নির্বাহী পরিচালক শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

তিনি জানান, শুকরিয়া মহান রবের প্রতি আলহামদুলিল্লাহ। আহনাফ খালিদের অবস্থা এখন ভালোর দিকে।

এসময় তিনি দেশবাসীর কাছে আহনাফ খালিদের সুস্থতার জন্য বিশেষ দোয়ার আবেদন করেন।

পড়ুন: মুমূর্ষ অবস্থায় আহনাফ খালিদ, দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা কলরব শিল্পীগোষ্ঠীর

এর আগে গতকাল (শনিবার) রাজধানীর  শান্তিবাগে বি এন কে হসপিটাল লিঃ-এ ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পড়ুন: কলরব শিল্পী আহনাফ খালিদ লাইফ সাপোর্টে

এদিকে আহনাফ খালিদের জন্য পুরো কলরব টিমসহ অনেক আপনজন তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে।

প্রসঙ্গত, আহনাফ খালিদ শুক্রবার রাতে জামালপুরে প্রোগ্রাম শেষ করে শেষ রাতে ঢাকা ফিরে টিম থেকে আলাদা হয়ে আনুমানিক ৪ টার দিকে বাইকে করে একা সে বাসায় ফিরছিলো। বাইকেই তার একসিডেন্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। শনির আখড়া থেকে সাইনবোর্ড এই জায়গার মধ্যে তার একসিডেন্টটা হয়েছে। তখন তার সাথে কেউ ছিলো না। একসিডেন্টের পর তখনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ইমার্জেন্সি থেকে বলা হয়েছে খালিদকে দ্রুত লাইফ সাপোর্টে না নিলে বড় কিছু হয়ে যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ