মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশ সফরে এলেন মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, হজরত হোসাইন আহমদ মাদানী রহ.-এর দৌহিত্র, জানিশিনে ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী বিশেষ সফরে বাংলাদেশে এসেছেন।

জানা যায়, আজ ১২ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় তাকে স্বাগত জানান আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, মালিবাগ মাদরাসার মুফতি হাফিজুদ্দীন ও সিলেটের প্রবীণ আলেম মাওলানা রশিদ আহমাদ প্রমূখ।

সংক্ষিপ্ত এই সফরে তিনি দেশের বিভিন্ন জেলায় চারদিন সফর করবেন। সফরে তার সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ নিবেন।

১২ নভেম্বর (মঙ্গলবার)
বিকাল ৩টা- শায়েস্তাগঞ্জ নূরে মদিনা মাদরাসায় বয়ান ও দোয়া (আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর মাদরাসা)
বাদ ইশা- সিলেট মাদানী খানকাহ এব জামিআ শায়খ এর বার্ষিক ইসলাহি জোড়ে বয়ান, বাইআত ও দোয়া

১৩ নভেম্বর (বুধবার)
সকাল ৯টা- জামিআ ধনকান্ধীতে বয়ান ও দোয়া
সকাল ১০টা- জামিআ মাহমুদিয়া সুবানীঘাটে নসিহত, বাইআত ও দোয়া
সকাল ১১টা- জামিআ মাদানিয়া কাজিরবাজারে নসিহত, বাইআত ও দোয়া
বাদ মাগরিব- জামিয়া ইসলামিয়া জাউওয়া ছাতকের শতবার্ষিকী প্রোগ্রামে বয়ান ও দস্তারে ফজিলত

১৪ নভেম্বর (বৃহস্পতিবার)
বাদ মাগরিব- চট্টগ্রামে বয়ান

১৫ নভেম্বর (শুক্রবার)
দুপুর- মুফতি নুরুল্লাহ সাহেবের মসজিদে জুমার বয়ান ও বাইআত
রাত ৯টা- জামিআর বার্ষিক অনুষ্ঠানে বয়ান ও শবগুজারি

১৬ নভেম্বর (শনিবার)
সকাল ১০টা- নরসিংদীর মনোহরদী বাঘিবাড়ী মাদরাসার ৩০ সালা দস্তারবন্দী প্রোগ্রামে বয়ান ও দস্তারে ফজিলত
বেলা ৩টা- নরসিংদীর রায়পুরা জামিআ ইসলামিয়া নুরুল উলুম পান্থশালা মাদরাসার বার্ষিক প্রোগ্রামে বয়ান

১৭ নভেম্বর (রবিবার) তিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ