মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

বেফাকের ফলাফল পুনঃনিরক্ষণের সময় বাকি ৫ দিন; যেভাবে আবেদন করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল পুনঃনিরক্ষণের সময় বাকি আছে আর ৫ দিন। গত ২৪ শে রমজান (৪ এপ্রিল ২০২৪) ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে আজ ৩১ দিন অতিবাহিত।

বেফাক সূত্রে জানা যায়, চলতি (১৪৪৫) হিজরী বর্ষ শাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত ফলাফল পুনঃনিরক্ষণের আবেদন করা যাবে। ৩০ শে শাওয়ালের পর ফলাফল পুনঃনিরক্ষণের আবেদন করার আর সুযোগ থাকবে না।

বোর্ডটি জানিয়েছে, পরীক্ষার ফলাফলে কেউ যদি আশানুরুপ অর্জন না পায়, তাহলে তাদের জন্য বেফাক চ্যালেঞ্জের ব্যবস্থা রেখেছে। তারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে।

ফলাফল পুনঃনিরক্ষণ আবেদন করবেন যেভাবে

আপনার মাদরাসার একটি প্যাডে নাম, রোল নং, নিবন্ধন নং, শ্রেণি নংসহ কোন্ কিতাবে আশানুরূপ ফলাফল আসেনি তার বিবরণ সম্বলিত একটি দরখাস্ত লিখবেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর। এরপর মাদরাসার মুহতামিমের স্বাক্ষর ও সীলসহ আবেদনপত্রটি বেফাকের অফিসে জমা দিতে হবে।

আবেদনের ফি

আপনি যেই কিতাবের জন্য আবেদন করবেন কিংবা যতগুলো কিতাবের জন্য আবেদন করবেন, প্রতি কিতাবের জন্যই পরীক্ষার ফি সমপরিমাণ টাকা জমা দিতে হবে। কিন্তু যদি আপনার কোন নামের ভুল অথবা নাম্বারের ভুল কিংবা অফিসিয়াল কোন ভুল থাকে তাহলে তার সংশোধন আবেদনের জন্য কোন টাকা নেয়া হবে না।

উল্লেখ্য, বেফাকের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফি (বিলম্ব ফি বাদে) ছিল ফযীলত শ্রেণিতে ৬০০/=, সানাবিয়া উলইয়া শ্রেণিতে ৫০০/=, ‍মুতাওয়াসসিতাহ শ্রেণিতে ৩৭৫/= এবং ইবতিদাইয়্যাহ শ্রেণিতে ৩২৫/=।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ