বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সেমিনারে উপস্থিত বক্তাবৃন্দ

বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনার থেকে ১০ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উদ্যোগে আয়োজিত সেমিনার থেকে এ ঘোষণা করা হয়।

সংগঠনটির সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, জামিয়াতুস-সুন্নাহ’র পরিচালক মাওলানা নিয়ামতুল্লাহ ফারিদী,