ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ড. ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা জানানো হয়।
প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন সিনিয়র সহকারী সচিব জেতী।
সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ভয়েস অফ আমেরিকার বলেন, 'যেসব ধারা উল্লেখ করে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে তাতে গ্রেফতারসহ অনেক কিছু করতে পারবে।'
তিনি বলেন, '৬৪ ধারায় বর্ণিত ক্ষমতা অনুযায়ী তা