বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন যাদের দোয়া কবুল হয় না কর্মসূচি পালনে অনড় এনসিপি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ফের বেঁকে গেল রেললাইন, ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি ২৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়। এরপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু অতিরিক্ত গরমের কারণে আবারো সেই লাইনটি বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার দাঁড়িয়াপুর থেকে তালশহর পর্যন্ত আপ লাইনটি আবারও গরমে বেঁকে গেছে। এ কারণে এই লাইনটি দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

লাইনে ট্রেল চলাচল স্বাভাবিক রাখতে হলে কি করা প্রয়োজন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পানি দিতে হবে নয়তো কচুরিপানা দিতে হবে। লাইনের আশপাশে কোনো পানির ব্যবস্থা না থাকায় কাজ করা যাচ্ছে না।

রফিকুল ইসলাম বলেন, ইঞ্জিনিয়াররা কাজ করছেন। এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ