শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নবাবগঞ্জে ৪৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী,
দিনাজপুর>

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ কার্টুন যৌন উত্তেজক ও মানবদেহের জন্য ক্ষতিকর সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার ভাদুরিয়া বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এসব যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করে পুলিশ। তবে কে বা কাহার এই সব যৌন উত্তেজক সিরাপ কুরিয়ারের মাধ্যমে বিক্রি করতে এনেছে পুলিশ সে বিষয়ে কিছু জানেন না।

পুলিশ ব্রিফিংয়ে জানায়, সন্দেহজনক, কথিত যৌন উত্তেজক ও মানবদেহের জন্য ক্ষতিকর এসব সিরাপ উপজেলার ভাদুরিয়া বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে কে বা কাহারা বিক্রয় করার জন্য রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রেচ, টাচ ও জেড ভিটা নামে ৩ প্রকার প্রায় ৪৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, উদ্ধারকৃত এসব মালামাল জিডি মূলে জব্দ করে থানার মালখানায় জমা রাখা হয়েছে। জব্দকৃত মালামাল গুলোর প্রকৃত মালিক সনাক্তকরণ, মালামাল গুলোর বিএসটিআই অনুমোদন আছে কিনা, সেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিনা, তা যাচাই পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ