শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

খুলনায় ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

গতকাল ১৬ এপ্রিল (২৪শে রমজান) রোববার বিকাল ৩টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে আসন্ন কেসিসি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালকে শেখ মুহা. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সমন্বয়কারী মুফতী ইমরান হুসাইনের সঞ্চালনায় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহকারি পরিচালক আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সহকারি পরিচালক হাফেজ আসাদুল্লাহীল গালিব, সহকারি পরিচালক মাওলানা দ্বীন ইসলাম, প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, সহকারী সমন্বয়কারী গাজী ফেরদাউস সুমন, সহকারী সমন্বয়কারী মোল্লা রবিউল ইসলাম তুষার, অর্থ সমন্বয়কারী আবু গালিব, সহ-অর্থ সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবীর, প্রচার সমন্বয়কারী মোঃ আবুল কালাম আজাদ, সহ-প্রচার সমন্বয়ক মোঃ ইব্রাহিম খান।

আরও উপস্থিত ছিলেন, সহ-প্রকাশনা সমন্বয়ক মেহেদী হাসান মুন্না, সহ-মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সহ-গণসংযোগ সমন্বয়ক মোঃ মঈন উদ্দিন, পোলিং এজেন্ট সমন্বয়কারী শেখ হাসান ওবায়দুল করিম, সহ-পোলিং এজেন্ট সমন্বয়কারী মুহা. হুসাইন আহমেদ, সহ- নির্বাচনী এজেন্ট মোমিন ইসলাম নাসিব, ভলেন্টিয়ার সমন্বয়কারী মোঃ আবুল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ১২ই জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে থানা ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত ও গ্রহণ করা হয়।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ