শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

এবার হাফেজ তাকরীমকে নিয়ে সুর পাল্টালেন নিঝুম মজুমদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

বিশ্ব জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের বিস্ময়কর বালক হাফেজ সালেহ আহমদ তাকরীম। ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তিনি দেশে ফিরেন।

জানা যায়, আজ বুধবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে এক বিশেষ ফ্লাইটে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাফেজ তাকরীম। সঙ্গে ছিলেন তার উস্তাদ, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। কিন্তু ইফতারের সময় সন্নিকটে হওয়ায় তারা বিমানবন্দর থেকে মাগরিবের নামাজের পর বের হন।

এদিকে সৌদি আরবে তাকরীম বিশ্বে তৃতীয় স্থান অধিকার করার পর সেই অর্জনকে গৌন ও ছোট করে দেখলেও এবার নিজের সুর পাল্টেছেন নিঝুম মজুমদার।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি লিখেন, বঙ্গবাজারে আগুন ঘটনার বেদনাদায়ক অধ্যায়ের পর একটা অত্যন্ত আনন্দের ও গৌরবের সংবাদ হচ্ছে দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার ২৬ তম আসরে বাংলাদেশের সন্তান সৈয়দ সালেহ মোহাম্মদ তাকরীম প্রথম স্থান অধিকার করেছেন। এই প্রতিযোগিতাটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণও বটে।

তিনি লিখেন, তাকরীম বয়সে ছোট কিন্তু অসম্ভব রকমের মেধাবী। তাঁর এই অর্জনে একজন বাংলাদেশী হিসেবে অত্যন্ত গৌরববোধ করছি এবং তাঁর জন্য আমার ভালোবাসা রইলো। আশা করি এই মেধাবী ছেলেটি তাঁর জীবনে অনেকদূর পর্যন্ত যাবেন। আমি তাঁর আরও সাফল্য কামনা করি।

এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

হাফেজ সালেহ আহমদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক আর মা গৃহিণী ।

কেএল/