বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মাওলানা শিব্বির আহমদ রহ. ইলমের আকাশে ডুবে যাওয়া সূর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মিযানুর রহমান জামীল।।

বাংলার এক ঐতিহাসিক ইমামের বিদায়— ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন। ইলমের আকাশে ডুবে যাওয়া সূর্য। হাজারও ভারাক্রান্ত মনের সাথে দেশের আকাশও আজ মেঘলা হয়ে ওঠেছে। আলেমের মরণ যেন জগতের মরণ।

হাটহাজারীর বাবা হুজুরের পর দাদা হুজুর মাওলানা শিব্বির আহমদ রহ.ও বিদায় নিলেন। এর দুইদিন আগে হুজুরের বিবি ইন্তেকাল করেন। এটা কেবল একটি পরিবারের অভিভাবকের বিদায় নয় বরং ইলমের আহালদের একজন রাহবারের চলে যাওয়া। তিনি যতটুকু চলে গেছেন তার চেয়ে বেশি রয়ে গেছেন লাখো হৃদয়ে৷

এইতো- হঠাৎ হুজুর হেসে দিলেন। কোনো কারণে আবার রাগ হলেন। অভিমান করলেন। ডাক দিলেন। শাসন করলেন। বুকে আগলে নিলেন। পরম স্নেহের চাদরে জড়ালেন। যারা খুব কাছের, ছাত্র, সন্তান কিবা পৌত্রের বয়সের- তাদের সাথে এ স্মৃতিগুলো খুব পরিচিত, মিষ্টি এবং কোমল। আমার সাথেও আছে হুজুরের অনেক স্মৃতি ও ভালোবাসার পাঠ। একটা কথা আছে- ইনসাফওয়ালা শাসক, রাজা বা সেনাপতি চলে গেলে প্রজারা ভেঙে পড়ে এটাই স্বাভাবিক।

হুজুরের সাথে সর্বশেষ সাক্ষাত হয় নোয়াখালীর প্রাচীন মাদরাসা দারুল উলূম চরমটুয়ায়। এর আগে নোয়াখালী মারকাযুল উলুমসহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে মাদরাসা দারুর রাশাদে যখন যেতেন তখন আমি হুজুরের সোহবত ও খেদমতে সর্বোচ্চ সময় দেয়ার চেষ্টা করতাম। বর্ণাঢ্য জীবনী সংগ্রহের জন্য জীবনের শেষ দিকে ঢাকার বাইরে- বিশেষ করে নোয়াখালীর বিভিন্ন প্রান্তে অনেকবার দেখা করার সুযোগও হয়। তখন হজুরের ছোট ছেলে আমার খুব আস্থাভাজন ব্যক্তি মাওলানা মুফতি আহমদ হাফিজাহুল্লাহ অনেক ক্ষেত্রে সাক্ষাতের সময় সুযোগ করে দিতেন।

এর ভেতরে কত জোয়ার-ভাটা আর থেমে থেমে পথচলা। হুজুরের সাথে আমারও এক অনন্য জীবন কেটেছে৷ আমিও হজুরের সুভাসে মুগ্ধ ভোমরা। কখনও দীর্ঘ সময় কখনও অল্প সময় আবার কখনও বা দূর থেকে দেখে তড়িৎ সাক্ষাতে যাওয়ার ব্যর্থ চেষ্টা। আজ থেকে এক যুগ আগে ২০১১ সালে কলমসৈনিক পত্রিকার কাজ শুরু করি আমরা। সে সুবাধে খতীবে আযম মাওলানা হাবীবুল্লাহ মিসবাহ রহ.,. চৌমুহনীর বড় হুজুর মাওলানা নূরুল হুদা রহ., জামেয়া ওসমানিয়ার মুহতামিম মাওলানা সানাউল্লাহ আব্বাসী রহ., মুফাসসীরে কুরআন আল্লামা মোস্তফা আল হোসাইনী রহ.,. জমিয়তের সভাপতি হাফেজ আনসার সাহেব রহ.সহ অনেক আলেমের জীবন ও কর্মের উপর বিশেষ সংখ্যা প্রকাশ করি। সেই থেকে হুজুরের সাথে আমার সম্পর্ক গভীর হয়ে যায়। খোঁজ-খবর বেড়ে যায়।

ফোন দিলে দরদি কণ্ঠে বলে উ