বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কাবা শরিফ-মদিনায় রমজানের দ্বিতীয় জুমা পড়াবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৪৪৪ হিজরির বরকতময় রমজান মাসের দ্বিতীয় জুমা আজ। আজকের জুমায় কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে খুতবা দেবেন এবং জুমার নামাজ পড়াবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী, হজ ও ওমরাহ পালনকারীরা।

আজ ৩১ মার্চ ২০২২ইং মোতাবেক ০৯ রমজান ১৪৪৪ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে আজ হিজরি বছরের রমজান মাসের দ্বিতীয় জুমা অনুষ্ঠিত হবে।

হারামাইন কর্তৃপক্ষ পবিত্র দুই মসজিদে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমার জন্য খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

> কাবা শরিফ
প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল-উদয়ানি আদ-দুসারি।

> মসজিদে নববি
মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলি ইবনে আবদুর রহমান আল-হুজাইফি।

মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ