সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনি বংশোদ্ভূত ইয়াসির ওমর শাহিন হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন চিত্রনাট্য লেখক। একটি আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও আজান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই মার্কিন নাগরিক।

এ প্রতিযোগিতার জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ৪ জানুয়ারি। এতে ১৬৫টি দেশ থেকে ৫০ হাজারের বেশি প্রতিযোগী ‘সাইন আপ’ করেন।

কয়েকটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে অংশ নেন শাহিন। চূড়ান্ত ধাপের প্রথম পর্বে সারা বিশ্বের ৩২ প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় তিনি তার সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

‘ওতর এলকালাম’ নামের এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ গত বৃহস্পতিবার সৌদি আরবে শুরু হয়। প্রতিযোগিতায় ইসলামিক বিশ্বের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হচ্ছে।

ইয়াসির ওমর শাহিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ইউনিভার্সিটিতেও পড়ান। এছাড়া আরব ও ইসলামিক দেশগুলোর টিভি চ্যানেলের বেশ কয়েকটি শো নির্মাণে অবদান রেখেছেন তিনি।

শাহিন বলেন, তিনি তার কাজের পাশাপাশি পবিত্র কোরআন মুখস্থ ও তিলাওয়াত করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মসজিদে মুসলিম শিশুদের কোরআন পড়ান শাহিন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ