শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টাকালে তিউনিসিয়ার উপকূলে এক নৌকা ডুবে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮ জন নিখোঁজ আছেন।

স্থানীয় মানবাধিকার সংগঠন - তিউনিসিয়ান ফোরাম ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস বুধবার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা।

সংগঠনটির সদস্য রোমাদান বেন ওমর বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সের উপকূলে ডুবে যাওয়া নৌকাটি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।’

তবে এ বিষয়ে তিউনিসিয়ার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

সম্প্রতি, গৃহযুদ্ধ আর অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করে থাকে। এসব মানুষের প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে স্ফ্যাক্সের উপকূলরেখা।

জাতিসংঘের তথ্যানুসারে, চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার অভিবাসন প্রত্যাশী ইতালি পৌঁছেছে তিউনিসিয়া হয়ে। ২০২২ সালে এই সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০ জন। তবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করেছে লিবিয়া হয়ে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ