মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী

বায়ুদূষণে অষ্টম অবস্থানে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শনিবার (২৫ মার্চ) ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর'। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ১৩৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে ঢাকা।

এদিন ১৮৬ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৬৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে তাইওয়ানের কাওশিউং। ১৬২ স্কোর নিয়ে তৃতীয় চীনের শেনিয়াং। ১৫৮ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ ঘানার আকরা।

এ ছাড়া একই সময় একিউআই স্কোর ১৫৪ নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি। ১৩৯ স্কোর নিয়ে ষষ্ঠ নেপালের কাঠমান্ডু। ১৩৪ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৩১ স্কোর নিয়ে নবম সংযুক্ত আরব আমিরাতের দুবাই। আর ১২৬ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ