বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজানের প্রথম জুমায় মসজিদে মসজিদে ঢল নামে মুসল্লিদের। বয়ান ও খুতবায় সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন তারা।

রাজধানীর বিভিন্ন মসজিদ ঘুরে দেখা গেছে, রমজান মাসের প্রথম জুমায় মুসল্লিরা নিজেদের শপে দেন মহান আল্লাহর দরবারে; সিজদায় নত শির, মুখে মহান রাব্বুল আলামীনের মাহাত্ম্যের ঘোষণা।

এদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। জুমার জামাতে অংশ নিতে বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ আসতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। ফলে ভেতরে জায়গা না পেয়ে কয়েক শ মুসল্লি মসজিদের বাইরে নামাজ আদায় করেন।

এখানে জুমার খুতবা পরিচালনা করেন বায়তুল মোকাররমের প্রধান খতিব মাওলানা রুহুল আমিন। প্রায় পৌনে ১ ঘণ্টার খুতবায় তিনি সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরেন।

রাজধানীর অন্যান্য মসজিদেও দেখা গেছে একই চিত্র। আজানের আগেই বিভিন্ন স্থান থেকে দলে দলে মসজিদে এসে ভিড় জমান মুসল্লিরা। নির্দিষ্ট স্থানে সংকুলান না হওয়ায় অনেকেই অবস্থান নেন মসজিদের আশপাশে।

নামাজ শেষে মুসল্লিরা বলেন, প্রথম রোজার জুমার জামাতে অংশ নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। পাশাপাশি এবারের রমজানে ৫টি জুমার নামাজ পড়ার আশা করেন মুসল্লিরা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ