বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

এতিমের টাকা পাচারকারীরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অন্ধ বলেই দেশের উন্নয়ন দেখতে পায় না বিএনপি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুনি, দুর্নীতিবাজ আর এতিমের টাকা পাচারকারীরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।

রোববার (২০ মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিই দেশে দুর্নীতি, জঙ্গিবাদ আর ভোট চুরির নজির গড়েছে। আর যোগাযোগ, কৃষি, প্রযুক্তি ও শিক্ষাসহ নানা খাতে উন্নয়ন করেছে আওয়ামী লীগ।

এই বক্তব্যে, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হয় মাতৃভাষার আন্দোলন, তার হাত ধরেই আসে স্বাধীনতা। তবে ৭৫ এর ১৫ আগষ্টের বর্বর হত্যাকাণ্ডের পর পিছিয়ে পড়ে দেশ।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, পানিচুক্তি, শান্তিচুক্তি, ডিজিটাল বাংলাদেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভাগ্য বদল হয়েছে মানুষের। কিন্তু এতো উন্নয়নের পরও কোনো কিছু দেখতে পায় না বিএনপি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ