বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের নতুন সাব-কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) নতুন কমিটি গঠিত হয়েছে। এছাড়াও বোর্ডটি নতুন কিছু সিদ্ধান্তও নিয়েছে।

আজ সোমবার (২০মার্চ) আওয়ার ইসলামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। চট্টগ্রামের জামিয়া পটিয়ায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

নতুন সিদ্ধান্তের বিষয়ে পটিয়া মাদরাসার মুহতামিম শায়েখ উবায়দুল্লাহ হামজার একান্ত সহকারী মাওলানা রকিবুল আলম আওয়ার ইসলামকে জানান, বোর্ড সর্বসম্মতি ক্রমে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে। এক. মারকাজি পরীক্ষায় আগে যে কোঠা ভিত্তিক বিশেষ মান দেওয়া হতো এটি বাতিল করে মিশকাত ও চাহারুমের প্রত্যেক কিতাবে গড় ৯১ করে এবং জামাতে শশুম ও হাস্তুমে গড় ৯৫ করে পেলে মার্কাজ প্রাপ্ত (মেধা তালিকায় উত্তীর্ণ) বলে গন্য হবে। প্রত্যেক সাবজেক্টে মুমতাজ তথা ৮০ এর উপরে নাম্বার থাকতে হবে। এর আগে জামাতে মেশকাতে ৭ জন, চাহারুমে ১০ জন, শশুমে ১৫ জন এবং হাস্তুমে ২০ জনকে মার্কাজ দেওয়া হতো। এই কারনে অনেক মেধাবী শিক্ষার্থী নির্দিষ্ট কোঠায় চান্স না পেয়ে হতাশা অনুভব করত।

দুই. আগামী বছর থেকে জামাতে দাহুমে মারকাজ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জামাতের নাম ইবতিদাইয়্যাহ খামেছাহ ( প্রা.পঞ্চম শ্রেণি)। এই জামাতের নেসাবের কাজ প্রক্রিয়াধীন। সামনে থেকে জামাতে মেশকাতের পরীক্ষা ৮ বিষয়ে হবে। الفوض الكبيرالكبير ও نخبة الفكر এই দুটি কিতাব আলাদা ১০০ নম্বরে পরীক্ষা হবে।

তিন. বিশেষ কিছু জামাতের নেসাব সংযোজন ও পরিমার্জনের জন্য একটি সাব কমিটির অনুমোদন দেওয়া হয় বৈঠিকে।

সাব কমিটির সম্মানিত সদস্যগন হলেন, তানযিমুল মাদারিসিদ দ্বীনিয়া-এর সভাপতি ও বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী, পটিয়া মাদরাসা মুহতামিম, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, দারুল মাআরিফের মাওলানা ফুরকানুল্লাহ খলিল শুলকবহর মাদরাসা মাওলানা আব্দুল গফুর, শায়খুল হাদিস ঝাপুয়া মাদরাসা, মুফতি কেফায়াতুল্লাহ টেকনাফ জামিয়া, মাওলানা আজিজুল হক, শিক্ষা সচিব, সিলোনিয়া মাদরাসা মাওলানা মুহসিন শরীফ, রাজারকুল মাদরাসা রামু, মাওলানা শেখ আখতার, উম্মে হানী বালিকা মাদরাসা, মাতারবাড়ি, মাওলানা বেলাল, দারুত তাকওয়া মহিলা মাদরাসা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ