শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সালিহ আ. এর উটনির পদচিহ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল্লাহ তাআলা সামুদ গোত্রের কাছে তার নবী সালিহ আ. -কে প্রেরণ করেন। তবে তারা তাঁকে অস্বীকার করে এবং মুজিজা (অলৌকিকত্ব) প্রদর্শনের দাবি জানায়। তখন মুজিজা হিসেবে আল্লাহ একটি উটনি পাঠান। তারা এর পরও ঈমান আনতে অস্বীকার করে এবং অলৌকিক উটনি হত্যা করে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। তুমি আমাদের মতো একজন মানুষ। কাজেই তুমি যদি সত্যবাদী হও, তবে একটি নিদর্শন উপস্থিত করো। সালিহ বলল, এই একটি উটনি। এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা।

তার কোনো ক্ষতি কোরো না; করলে মহাদিবসের শাস্তি তোমাদের ওপর আপতিত হবে। কিন্তু তারা তাকে হত্যা করল, পরিণামে তারা অনুতপ্ত হলো।’ (সুরা আশ-শুআরা, আয়াত : ১৫৩-১৫৭) ওমানের দাফুর অঞ্চলের সালাহ উপশহরে একটি পাথরের ওপর উটের পায়ের ছাপ পাওয়া গেছে। পায়ের ছাপের কাছেই আছে শুকনা রক্তের চিহ্ন। স্থানীয়রা দাবি করে, এটি সালিহ (আ.)-এর উটনির পায়ের ছাপ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ