বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক

চালকদের অবহেলা ও অসতর্কতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চালকদের অযোগ্যতা, অবহেলা এবং অসতর্কতা সড়ক ও মহাসড়কে প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া সরকার যোগ্যতা যাচাই না করে যেনতেনভাবে চালকদের লাইসেন্স দেওয়ার কারণে সড়ক-মহাসড়কগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সড়কে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হলেও সরকারের সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই।

আজ রোববার (১৯ মার্চ) মাদারীপুরের শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেওয়া শোকবার্তায় তিনি এ কথা বলেন।

মহাসচিব মির্জা ফখরুল বলেন, সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস মাদারীপুরের শিবচরে কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ২০ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু ও বহু যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত ও শোকার্ত।

তিনি বলেন, এ ধরনের সড়ক দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা নিঃসন্দেহে হৃদয়বিদারক। মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় বহু মানুষ হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ