বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

তানযীমুল মাদারিসের ২৯তম কেন্দ্রীয় পরীক্ষা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া (কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) বাংলাদেশ এর অধীনে ২৯তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বোর্ডের সকল বিভাগের পরীক্ষা সম্পন্ন হয়। পবিত্র রমজানের শেষ দশকে বাের্ডের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়ার তানযীম ভবনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া নাযিমে ইমতিহান মাওলানা আব্দুল হক হক্কানী জানান, এ বছর কিতাব বিভাগের বিভিন্ন জামাতের প্রায় ২৭ হাজার ছাত্র কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করে।

বরাবরের মতই কওমি মাদ্রাসার ঐতিহ্য বজায় রেখে নকলমুক্ত ও মনোরম পরিবেশে ২৯ তম কেন্দ্রীয় পরিক্ষা সুসম্পন্ন হয়েছে। সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া (ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ-এর নাযিমে ইমতিহান মাওলানা আব্দুল হক হক্কানী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন।

উল্লেখ্য, মকতব, হিফজ, হিফজ খতমি বিভাগের পরীক্ষা (৬ মার্চ) থেকে শুরু হয়। আর কিতাব বিভাগের পরীক্ষা (৯ মার্চ) থেকে শুরু হয়। সকল বিভাগের পরীক্ষা গতকাল (১৬ মার্চ) বৃহস্পতিবার শেষ হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ