বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমরা শিশুদের বিনামূল্যে বই দিচ্ছি। প্রায় ১ কোটি ২০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে আমরা উপবৃত্তি দিচ্ছি। সরাসরি মায়ের নামে সে টাকা যাচ্ছে। সবমিলিয়ে প্রায় দুই কোটি ৩০ লাখ শিক্ষার্থী আমাদের কাছ থেকে বৃত্তি, উপবৃত্তি, গবেষণার জন্য অর্থ পাচ্ছে। আমরা আমাদের ছেলেমেয়েদের হাতে নতুন বই তুলে দিচ্ছি, যেন তারা পড়াশোনায় মনোযোগী হয়। এর সঙ্গে সঙ্গে আমরা কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি।

জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দরকার স্মার্ট জনগোষ্ঠী। শিশুকাল থেকেই যেন তারা এটা শেখে, সে ব্যবস্থা আমরা নিয়েছি। এবং প্রাথমিক শিক্ষাক্রমে কম্পিউটার কোডিং পদ্ধতি শেখানোর কার্যক্রমও আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, স্মার্ট বাংলাদেশ ২০৪১ সালে গড়তে চাই। আজকের শিশুরাই হবে আগামী দিনের সেই স্মার্ট জনগোষ্ঠী, যারা এ দেশকে গড়ে তুলবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ