সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

হারামাইনে এবছর তারাবি-তাহাজ্জুদ পড়াবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে রমজানে তারাবি, বিতর ও তাহাজ্জুদ পড়াবেন ৬ ইমাম। এছাড়া মদিনার মসজিদে নববীতে রমজানে ইমামতিও করবেন তারা।

পবিত্র দু্ই মসজিদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তারাবির ইমামদের তালিকা প্রকাশ করা হয়েছে। পরিচালনা পর্ষদের শিডিউল মেনে রমজান জুড়ে নামাজ পড়াবেন এ ছয় জন এই ইমাম।

মসজিদে হারামে খতম তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত ৬ ইমাম হলেন-শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ ইয়াসির দাওসারি, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ মাহের মুআইকিলি এবং শায়খ বান্দার বালিলা।

এদিকে মসজিদে নববীতে খতম তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত ৬ ইমাম হলেন- শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ আলী হুজাইফি, আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আব্দুল মুহসিন কাসিম, শায়খ খালেদ মুহান্না, শায়খ সালাহ আল-বুদাইর।

প্রতিবছর ২০-২২ লাখ মানুষ হজ পালন করেন এবং প্রায় ১ কোটি মানুষ মক্কা শরিফে গিয়ে পবিত্র ওমরা পালন করেন। পবিত্র রমজান ওমরা পালনের পাশাপাশি মসজিদুল হারামে প্রায় ১৫-১৬ লাখ মানুষ ইতেকাফ করেন। তারা পুরো রমজান মাস ইবাদত-বন্দেগিতে কাটান।

রমজান মাসে তারাবির পাশাপাশি রাতের তাহাজ্জুদ নামাজ রমজান মাসের অন্যতম আমল। তাই সৌদিসহ ওমরা পালনকারীদের মাঝে তারাবির ইমামদের বিষয়ে আগ্রহ থাকে। রমজান শুরু হওয়ার আগেই কারা ইমামতির দায়িত্ব পালন করবেন তা জানিয়ে দেয় হারামাইন কর্তৃপক্ষ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ