বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আ: লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে যারা ক্ষমতায় আছে তাদের নিজেদের ক্ষমতায় থাকতে যে স্বার্থগুলো দরকার করে সেগুলো দিয়েই ইতিহাস লিখছে।

আজ বুধবার (১৫ মার্চ) এক সভায় এক কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। সর্বোচ্চ আদালতে নকল ব্যালটে ভোট গ্রহণ দেয়াকে কেন্দ্র করে এক হাজার আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছে। জনগণের কাঠগড়ায় আওয়ামী লীগকে দাঁড়াতে হবে গণতন্ত্র ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপরাধে।

তিনিবলেন, আওয়ামী লীগ ন্যায়নীতি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই ৭৪ সালে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে দাবি করলেও বরাবরই তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর, চুরি এদের নেশা-পেশা। আগে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট চুরি করতো এখন সর্বোচ্চ আদালতেও ভোট চুরি করে। সব খাতে চুরি করে এখন চুরির নতুন খাত তৈরি করছে পাতাল রেল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ