বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সেহরি ও ইফতারের সময় লোডশেডিং না করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান মাসে সেহরি ও ইফতারের সময় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এসময়ে যেন লোডশেডিং না করা হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল রোববার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে পবিত্র রমজান মাস সামনে রেখে গৃহীত পদক্ষেপ বিষয়ে এক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি এবং ঈদুল ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে গৃহীত পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করা হয়।

মুখ্য সচিব বলেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত সর্বোচ্চ। টিসিবি দুই ধাপে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করবে। এবার রমজানে খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকবে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। এবার চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুত রয়েছে। কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য সারাদেশে কঠোরভাবে মনিটরিং করা হবে।

তিনি বলেন, সেহরি ও ইফতারের সময় সারাদেশে যাতে বিদ্যুৎ না যায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতেও সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সবমিলিয়ে রমজান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

টিএ/