বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১৫শ’ টন ভারতীয় পেঁয়াজ আমদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাসে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। গতকাল রোববার (১২ মার্চ) সন্ধ্যায় ৪২টি ওয়াগনের মাধ্যমে এ পেঁয়াজ দেশে প্রবেশ করে।

দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রবি হোসেন বলেন, রমজান মাসে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি করেছে। ইনভয়েস অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য ০.১২০ ডলার।

তিনি আরও বলেন, আমদানি করা পেঁয়াজ দর্শনা বন্দর থেকে যশোর নওয়াপাড়া বন্দরে বুকিং নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আরও বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ