বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বাংলাদেশে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে জানিয়ে- সেই ট্রেন মিস না করতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার (১২ মার্চ) এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের দ্বিতীয় দিনের আলোচনায় এই আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের শুল্কছাড়সহ বিভিন্ন নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ। একশ’টি অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে, ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে।

এসব সুযোগ কাজে লাগিয়ে বিদেশি কোম্পানিগুলোকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানান যুক্তরাজ্য, কোরিয়া এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিনিয়োগকারীরা। তবে এর জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি, দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি চান তারা।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ