বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রমজানে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পাবে ৫ কোটি মানুষ : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে সেটি একটি কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটি সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রজমান মাস উপলক্ষে খেজুর ও ছোলা-বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইনস অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একটি বিষয় আপনাদের বলতে হবে-সেটা হচ্ছে রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে কেনার জন্য। কারণ, পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে সবকিছু একবারে কিনে জমিয়ে রখাবে, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের সবকিছু পর্যাপ্ত মজুত আছে, দাম বাড়ার কোনো কারণ নেই।

বাজার মনিটরিং সম্পর্কে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। যেখানে কেউ খাদ্য দ্রব্য মজুত করার চেষ্টা করবে, সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় মন্ত্রী কয়েকজন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইনসে গাছের চারা রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্য পুলিশ কর্মকর্তারা।

কেএল/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ