বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মানুষের অধিকার রক্ষায় ইসলামী শাসনের বিকল্প নেই: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, স্বাধীনতার ৫২ বছরেও মানুষ অধিকার বঞ্চিত। ভোটের অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শাসনের বিকল্প নেই।

নিত্যপণ্যের কষাঘাতে মানুষ অসহায় হয়ে পরছে। মাহে রমজানকে সামনে রেখে একদল মুনাফাখোর বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে জনগণকে শোষণ করছে। এ থেকে মুক্তি পেতে সকলকে ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসতে হবে।

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মুগদা মান্ডা শেষ মাথায় আইএবি চত্বরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা শাখা আয়োজিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, নগর দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান সরকার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন।

থানা সভাপতি হাজী মুহা. হানিফ সিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জতীয় ইমাম উলামা আইম্মা পরিষদের সভাপিত মুফতী মাসুম মাহমুদী, শিক্ষক ফোরামের সভাপতি ড. মাসুম রব্বানি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আবুল কাশেম, ছাত্র আন্দোলন সভাপতি ইভান ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে প্রধান অতিথি মুগদা থানা ২০২৩-২৪ শেসনের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ