বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কাতার সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতারে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মার্চ) ৪ দিনের সফর শেষে ঢাকায় আসবেন তিনি।

গত ৪ মার্চ বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত সম্মেলনে এটি বাংলাদেশের শেষ অংশগ্রহণ বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি মহাপরিচালক সেহেলি সাবরিন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বাংলাদেশ ২০২১–এর নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ