বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসনের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন শেখা মোজা বিনতে নাসের।

গতকাল সোমবার (৬ মার্চ) দোহায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বৈঠকে বাংলাদেশের ১৭ কোটি মানুষের মঙ্গলকামনা করে শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের প্রশংসা করেছেন শেখা মোজা।

তিনি বলেছেন, আপনি (শেখ হাসিনা) অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি জনগণের জন্য কাজ করছি। এটা আমার বাবার স্বপ্ন ছিল। তার স্বপ্নপূরণের চেষ্টা করছি। অসাধারণ কিছু করিনি।’

এসময় মোজা বিনতে নাসের নারী ও শিশুদের জন্য বাংলাদেশ কী করছে তা জানতে চান। এরপর প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্যখাতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা, শিক্ষাবিস্তারে শিক্ষার্থীদের জন্য বৃত্তি, উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার কথা তুলে ধরেন। এছাড়া কাতার ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট কাতারের একটি রাষ্ট্র-পরিচালিত অলাভজনক সংস্থা। ১৯৯৫ সালে দেশটির তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল সানি ও তার স্ত্রী মোজা বিনতে নাসের এটি প্রতিষ্ঠা করেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ