বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন।

এ ছাড়াও গুরুতর আহত শতাধিক জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ১৫ জনের মরদেহ ঢামেক মর্গে রাখা আছে।

বিস্ফোরণে পাশাপাশি থাকা একটি সাততলা ও একটি পাঁচতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এবং হতাহতদের উদ্ধারে পাঁচটি অ্যাম্বুলেন্স কাজ করছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ