বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

গুলিস্তানের বিস্ফোরণস্থলে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুলিস্তানে ভবনে বিস্ফোরণস্থলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। ইতোমধ্যে সেনাবাহিনীর ইউনিটটি বিস্ফোরণস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আইএসপিআর মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। এর আগে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে যায় র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে মৃত অবস্থায় আনা হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী, ১২ পুরুষ, এক যুবক। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ