বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার প্রবীণ শিক্ষার্থী মাওলানা আবদুল গাফফার আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

রাজধানী ঢাকার চৌধুরী পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার প্রবীণ শিক্ষার্থী মাওলানা আবদুল গাফফার ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার (৪ মার্চ) বিকাল ৬ টার দিকে বারডেম হসপিটালে ইন্তিকাল করেন। তিনি সদ্যই ওমরা পালন করে দেশে ফিরেছেন। হঠাৎ তার কিডনিতে মারাত্মক সমস্যা দেখা দেয়। বারডেম হসপিটালের লাইফ সাপোর্টে ছিলেন। পরে আজ বিকালে বারডেম হসপিটালেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।

মাওলানা আবদুল গাফফারের ছেলে মুহাম্মদ জারির বিন আবদুল গাফফার আওয়ার ইসলাম কে জানান, মৃত্যুর সময় তার বয়স হয়েছে আনুমানিক ৪৩ বছর। তিনি ২ ছেলে ও তিন মেয়ে স্ত্রী রেখে যান। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার হরিপুরে। তিনি ২০০৪ সালে শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা থেকে ফারেগ হোন।

মুতাওয়াল্লী মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমানের শোক

মাওলানা আব্দুল গাফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাদরাসার মুতাওয়াল্লী মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমান। তিনি বলেন, মাওলানা আবদুল গাফফার আমাদের খুব স্নেহের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মাহফুজুল হক কাসেমীর শোক

মাওলানা আবদুল গাফফারের ইন্তিকালে আমরা কষ্টে আছি। তার বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন।

আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবের শোক

মাওলানা আব্দুল গাফফার আমাদের বড় ভাই। সদা হাস্যোজ্জল সাদালাপি বিনয়ী ও বন্ধু বৎসল একজন মানুষ ছিলেন। আমাদের সহপাঠী। খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতে ভালো রাখুন।

তার জানাযা সম্পর্কে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ