বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

গুলশানে বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুলশানের নিকেতন এলাকায় একটি বাসার এসি বিস্ফোরিত হয়ে দুই যুবক দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন গোপাল মল্লিক (২৯) ও মো. মিজানুর রহমান মিজান (২০)।

এসি বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ দুই যুবককে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নিকেতন থেকে এসি বিস্ফোরণে দগ্ধ অবস্থায় দুইজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন।

দগ্ধদের মধ্যে গোপাল মল্লিকের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মিজানুর রহমান মিজানকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। নিকেতন এলাকায় একটি কম্পানিতে চাকরি করতেন গোপাল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ