বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ভালো ব্যবহার শেখাতে বিমানবন্দরে কর্মীদের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যাত্রীদের সাথে ভালো ব্যবহার ও সেবার মানোন্নয়নে বিমানবন্দর কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

বুধবার (১ মার্চ) সিভিল অ্যাভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে বেবিচকের চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এবং বিমান বন্দর সমূহের দীর্ঘদিনের যাত্রী হয়রানির বন্ধে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমানবন্দরে কর্মরত প্রতিটি সংস্থার সদস্যদের জন্য এই কোর্স পরিচালনা বাধ্যতামূলক করা হয়েছে।’

যাত্রীদের আকাশপথে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এ কোর্স চালু করা হয়েছে বলে জানান সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

সিভিল অ্যাভিয়েশন একাডেমির তথ্য বলছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৪টি সরকারি প্রতিষ্ঠান ও ৩২টি বিমান সংস্থায় কর্মরত সকল সদস্যদের পর্যায়ক্রমে এই কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রথম কোর্সে কাস্টমস, ইমিগ্রেশন, এপিবিএন, বিমান বন্দর স্বাস্থ্য, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা, এভসেক, বাংলাদেশ বিমানসহ বিদেশি বিমান সংস্থার মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ