বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

প্রাথমিকে বৃত্তির সংশোধিত ফল দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে স্থগিত হওয়া ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল বুধবার (১ মার্চ) প্রকাশ করা হবে। এদিন বিকেলে এ ফল প্রকাশিত হবে জানিয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এর আগে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের চার ঘণ্টার মাথায় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ জানান, বৃত্তি পরীক্ষার ফলে কোডিংসংক্রান্ত সমস্যা হয়েছিল। সেটি সমাধানে কাজ চলছে। তবে এ ধরনের ঘটনা কাম্য নয়।

এদিকে সমস্যা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিপিই। দ্রুত সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে জানা যাবে বৃত্তির ফল :

বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া যাবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। DPE লিখে থানা বা উপজেলা কোড নম্বর লিখে রোল নম্বর ও সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

এর আগে, মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রকাশিত ফল অনুযায়ী, এবার সারাদেশে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী।ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ