বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

জনপ্রিয় এনার্জি ড্রিংক ‘রেড বুল’ কি মুসলিমদের জন্য হালাল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া।। বহুল জনপ্রিয় এনার্জি ড্রিংকগুলির মধ্যে একটি হল রেড বুল। যদিও এটি তার বৈচিত্রের জন্য অনেক জনপ্রিয়। তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক রেড বুল পানীয় পান করা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম?

রেড বুল কি হালাল নাকি হারাম?

বিশ্বব্যাপী জনপ্রিয় এই পানীয়টির হালাল অবস্থা সম্পর্কে জানতে হলে, প্রথমে আমাদের জানা উচিত কী কী উপাদান দিয়ে জনপ্রিয় এই পানীয়টি তৈরি করা হয়। বেশ কয়েকটি উপাদান দ্বারা রেড বুল এনার্জি ড্রিংক তৈরি করা হয় যেমন: ক্যাফেইন,ভিটামিন বি, চিনি ও টরিন পানীয়।

এই উপাদানগুলো মাঝে টরিন যা সাধারণত প্রাণী থেকে উৎপাদিত হওয়াই অনেকে এটা নিয়ে বিবাদে জড়িয়ে যায়। এই বিষয়ে ভোক্তাদের প্রশ্নের উত্তরে, রেড বুল ইন্টারন্যাশনাল কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিশ্চিত করেছেন যে রেড বুল তৈরিকৃত প্রতিটি উপাদানই হালাল। কারণ এটি শতভাগ অ্যালকোহলমুক্ত এবং এতে কোনও হারাম প্রাণীর উপাদানও নেই।

রেড বুলের মধ্যে থাকা টরিন কোনো প্রাণী থেকে প্রাপ্ত নয়, এটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা কৃত্রিমভাবে উৎপাদিত হয়, সুতরাং এটি মুসলিম এবং নিরামিষভোজীদের খাওয়ার উপযোগী।

প্রমাণ মুফতি শাব্বির আহমদ ও মুফতি মুহাম্মদ তাহিরের ফতোয়া। রেড বুল অফিসিয়ালভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, রেড বুল ড্রিংকস হালাল বলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে একমাত্র সন্দেহজনক উপাদান হল টরিন, তবে রেড বুল ড্রিংক ভেরিয়েন্টে থাকা টরিনটি প্রাণী থেকে প্রাপ্ত নয়, এটি কৃত্রিমভাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা উৎপাদিত হয়েছে যা ইসলামিক আইনের দৃষ্টিতে হালাল।

সুত্র: দি ইসলামিক ইনফরমেশন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ